দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

fec-image

রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫), তাদের সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আত্মহত্যা, মিরপুর, লাশ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন