নাইক্ষ্যংছড়িতে গোসল করতে গিয়ে উপজাতি তরুণী ধর্ষণের শিকার, আটক ২

fec-image

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাদুঅং মার্মা পাড়ায় ধাবনখালী খালে গোসল করতে গিয়ে স্থানীয় দুই বাঙালি যুবক কর্তৃক এক উপজাতি তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মংহ্লাছিং মার্মার মেয়ে মাচ্যাখিং মার্মা (১৫) ধাবনখালী খালে গোসল করতে যান। এই সময়, নাইক্ষ্যংছড়ি উপজেলার যৌথ খামার এলাকার নুর মোহাম্মদের পুত্র মো: সেলিম (২৫) এবং তার সহযোগী নুরুল ইসলামের পুত্র মতিউর রহমান (২৬) পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের শিকার তরুণীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়, তবে মতিউর রহমানকে পুলিশ দ্রুত আটক করে।

পরে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষিতা মাচ্যাখিং মার্মা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

ওসি মো. মাসরুরুল হক জানান, অভিযোগ দায়েরের পর ৮ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন