নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুড়িয়ে দিয়েছে ইট ভাটা!

fec-image

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আজুখাইয়ায় কে-আর-ই ইটভাটায় সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ ইটভাটায় তৈরী করা ইট নষ্ট ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তর’র ইন্সপেক্টর নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়া সহ ফায়ার সার্ভিস ও ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে-আর-ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন