নাইক্ষ্যংছড়িতে ১৫০ লিটার চোলাই মদ জব্দ


নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারী পুলিশ কর্তৃক মালিক-বিহীন ১৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। বুধবার (১২ জুন) রাত ১টার দিকে বাইশারী ৮নং ওয়ার্ডের হরিণ-খাইয়া রাস্তার উপর থেকে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিশ্চিত করেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা।
শোভন কুমার সাহা বলেন, উক্ত চোলাই মদ স্থানীয় মাদক ব্যবসায়ীদের সহযোগিতায় বাইশারী উপজাতি পাড়া থেকে মদগুলো মিয়ানমারে পাচার-কালে স্থানীয় লোকজন টের পেয়ে প্রতিরোধ করে, এসময় চোরা কারবারিরা বস্তা ভর্তি মদ ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে পুলিশ এসে মদগুলো উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মাদক-কারবারিরা দ্রুত পালিয়ে যায়।
Facebook Comment

















