নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শুক্রবার গভীর রাতে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিক কে আটক করা হয়েছে। তার নাম মং নিউ তঞ্চঙ্গ্যাঁ (২২)।

মং নিউ তঞ্চঙ্গ্যাঁ পশ্চিম মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু জেলার চাংবালা এলাকার কিউনা তঞ্চঙ্গ্যাঁর ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে সোনাইছড়ি ৮ নম্বর ওয়ার্ড রেজু হেডম্যান পাড়া অং চালার মুদির দোকান থেকে তাকে চ্যালেঞ্জ করা হলে আটক মাদক কারবারি মং নিউ তঞ্চঙ্গ্যাঁ নিজেই অকপটে সব স্বীকার করে এবং ইয়াবাগুলো বের করে দেন।

আটক এই ইয়াবা কারবারী মিয়ানমারের নাগরিক হয়েও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের চেহারার সাথে মিল থাকায় প্রায়ই সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমান্তে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে পুশিল দাবি করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন