নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) দুপুর ২টায় প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সদস্য সচিব জাহাংগীর আলম কাজলের পরিচালনায় আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ।

তিনি বলেন, প্রেসক্লাবে বিভিন্ন মতাদর্শের লোক থাকতে পারে তবে কলম চলবে নিরেপেক্ষ। প্রেসক্লাব থাকবে নিরপেক্ষ এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত। নিরেপেক্ষ কলম
সেটি প্রয়োজনে আমার বেলায় হউক। তবে যার বিরুদ্ধে লিখবেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ও নিহত শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলী মদন জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন। তিনি শহীদদের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন