নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

Nc Sit Bosttro

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ী-বাঙালী মানুষের মাঝে শীত নিবারণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮জানুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চ এলাকায় দোছড়ি ইউনিয়নের মুরুং উপজাতিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তোফাইল আহামদ ও উপজেলা নিবার্হী অফিসার আবু শাফায়ৎ মুহম্মদ শাহে দুল ইসলাম।

এসময় দোছড়ি ইউপি চেয়ারম্যান রশিদ আহামদসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী অফিসার এএসএম শাহেদুল ইসলাম জানান, পার্বত্য এ উপজেলায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষ মানবেতর জীবন-যাপন করছে। প্রাথমিক পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৪৪ পিচ কম্বল বিতরণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন