Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নিরাপত্তাবাহিনীর অভিযানে রোয়াংছড়িতে জেএসএস’র ৬ নেতাকর্মী আটক

আটক

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়িতে নোয়াপতং ইউনিয়নে জেএসএস এর সভাপতি উবাচিং মারমাসহ ৬ জন নেতাকর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এলাকার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে এসব নেতকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নোয়াপতং ইউনিয়নের জেএসএস সভাপতি উবাচিং মারমা (২৯), বান্দরবান সদর রাজবিলা ইউনিয়নে গলাচিপা পাড়ার থেকে মতিলাল চাকমা (১৬), রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নে ডুলুছড়া উপর পাড়ার থেকে শৈনুমং মারমা (৩২), ডুলুছড়া নিচের পাড়া থেকে মংথুইসাং মারমা (৩৯), ডুলুছড়ার চাকমা পাড়া থেকে দয়া মোহন চাকমা (৪২), ডুলুছড়া চাকমা পাড়াস্থ বাঘমারা থানা শাখা সভাপতি গোপাল চাকমা (২২)।

জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের দোছড়ি পাড়া ও ডুলুছড়া উপর ও নিচের পাড়া অভিযান চালায়ে পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য সহ ৬ জনকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর একটি টিম।

আটককৃতদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ রয়েছে। তারা বান্দরবানের আওয়ামী লীগ নেতা মং প্রু মারমা অপহরণ  মামলার আসামী।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর আলী সাথে মুঠো ফোনে যোগাযোগ করে জানা গেছে, আটককৃতদের বিষয়ের থানাতে এখনো অবগত করা হয়নি বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন