নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার : অর্থ উপদেষ্টা

fec-image

আগামী জাতীয় নির্বাচনের সময় কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিবে সরকার। তবে এর বাস্তবায়ন পুরোপুরিভাবে রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভর করবে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্বজনীন পেনশন অ্যাপের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন মানেই কালোটাকার ছড়াছড়ি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কালো টাকার ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এ জন্য কালো টাকার উৎস বন্ধ করতে হবে। এরই মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। এটি নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে এ জন্য রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য সাপোর্ট দেয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কোনো রাজনৈতিক দলের একজন নেতা নির্বাচন হবে না বললেই তা বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।

ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহীউদ্দীন খান আলমগীর তো এই ঋণখেলাপি নিয়ে পাঁচ বছর কাটিয়েই দিয়েছিলেন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অর্থ উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন