Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

 

ঘুমধুম প্রতিনিধি:

উখিয়ার বালুখালী ক্যাম্পে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা ১১ ব্লকের হেডমাঝি আরিফ উল্লাহকে (৪৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার(১৮জুন) রাত আটটার দিকে বালুখালী ১১নং ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ক্যাম্প থেকে রোহিঙ্গা নেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ ক্যাম্পের ঘটনারস্থলের আশেপাশে ব্যাপক তল্লাশী ও অভিযান পরিচালনা করছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন