পানছড়ি লোগাং জোন কর্তৃক বিবিধ সামগ্রী প্রদান

fec-image

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) চলমান রেখেছে জনকল্যাণমূলক কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় সেলাই কাজ জানা অভিজ্ঞ অসহায় মহিলাদের মাঝে ৩টি সেলাই মেশিন, ৯টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, সোলার প্যানেল, ৮’জন অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, বিভিন্ন বিদ্যালয় ও দুধুকছড়া এলাকার জনসাধারণের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯’ডিসেম্বর) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: মফিজুর রহমান ভূঁইয়া। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। এ সময় তিনি সকলের সাথে

মত বিনিময় করে খোঁজ-খবর নেন। উপকারভোগীরা সহায়তা পেয়ে লোগাং জোন (৩ বিজিবি)’র প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন