পানছড়িতে ৩ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ


পানছড়ির শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৩’বিজিবি লোগাং জোন। স্বাস্থ্যবিধি মেনে ২৩ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে এই বস্ত্র বিতরণ করা হয়।
লোগাং জোনের উপ-অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এবারের হাড় কাঁপানো শীতে পানছড়ির কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে ৩’বিজিবি এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে এবং তা চলমান রয়েছে।
এ সময় মাস্ক বিতরণসহ সবাইকে সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
Facebook Comment

















