পানছড়ি পুলিশ বক্সের শুভ উদ্বোধন

P BOX PIC

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুলিশ বাহিনীর জন্য নির্মিত পুলিশ বক্সটি উদ্ধোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে পানছড়ি বাজার মুক্তিযোদ্ধা স্কোয়ার সংলগ্ন ত্রিমুখী মোড়ে শতশত করতালির মধ্য দিয়ে এ পুলিশ বক্সটির পদযাত্রা শুরু হয়।

জানা যায়, পানছড়ি থানা পুলিশের বাজার নিরাপত্তা দেয়া দলটি দীর্ঘ বছর যাবত মানবেত ভাবে দায়িত্ব পালন করে আসছিল। নির্দিষ্ট কোন ঠিকানা না থাকায় বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে নিষ্ঠার সাথে দীর্ঘ বছর দায়িত্ব পালন শেষে অবশেষে পুলিশ বক্স নামে এক স্বপ্নের ঠিকানা পেয়ে পুলিশ বাহিনীও খুশিতে আত্মহারা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া ও ৩নং সদর পানছড়ি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমার ত্রিমুখী মধুর সম্পর্কের ফল এই পুলিশ বক্স। পানছড়ি বাজারের মূল কেন্দ্রবৃন্দুতে অবস্থিত এই বক্স থেকে নিয়ন্ত্রণ করা যাবে বাজারের এপার থেকে ওপার পর্যন্ত।

বৃহষ্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মূল ফটকে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন অফিসার ইনচার্জ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ৩নং সদর পানছড়ি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার এস.আই আরিফ, পিএসআই হিমেল, এএসআই শফিক, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার, সম্পাদক মো: হোসেন, ইউপি সচিব মো: নজরুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহামুদ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেলসহ সকল ইউপি সদস্যবৃন্দ।

পানছড়ি ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা জানান, ৩নং সদর পানছড়ি সদর ইউপির বাস্তবায়নে এল.জি.এস.পি-২, ২০১৪-১৫ খ্রি: অর্থ বছরের সহায়তায় প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে স্থায়ীভাবে এই বক্সটি নির্মাণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন