পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক- কংজরী চৌধুরী

kongjuri

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামেরসার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত  আন্তরিক বলেই বর্তমান সরকারের মেয়াদে র্পাবত্য চট্টগ্রামে যুগান্তকারী পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান কংজরী চৌধুরী।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। আর শিক্ষাখাতের চলমান অগ্রগতিতে পার্বত্য চট্টগ্রামেও শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বহুলাংশে কমে এসেছে।

কলেজের অধ্যক্ষ শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জাহেদুল আলম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন