পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তা অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে- লে. কর্ণেল রাব্বি আহসান

102_0073
নিজস্ব প্রতিনিধি, মহালছড়িঃ
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রাব্বি আহসান বলেন, “সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে  নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ডসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে  আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক পরিমল চাকমা, তিন্দুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের সমস্যাসমূহের মধ্যে বিশেষ করে ছাত্র/ছাত্রীদের যাতায়াত ও  পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং বিদ্যালয়ের প্রধান প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন