Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পার্বত্য ভূমি আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

khag pic 2 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী ২০১৬ বাতিল করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে এ আইন বাতিল করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে নেতারা হুশিয়ারী দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন