Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পিসিপি নেতার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

29-9

রাঙামাটি প্রতিনিধি:

পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বামং সিং মারমাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলার পিসিপি নামে একটি অঞ্চলিক সংগঠন। বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে মিলিত হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করেছে পিসিপি’র নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বামং সিং মারমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। তাকে নিঃর্শত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পিসিপি’র নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ সমাবেশে পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পার্বত্য জনসংহতি সমিতি কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা। সমাবেশে আরো বক্তব্যে রাখেন, পার্বত্য জনসংহতি সমিতি ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক  ত্রিজিনাদ চাকমা, যুবসংহতি  সভাপতি টোয়েন চাকমা প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন