পেকুয়ায় অসহায় এক বিধবা মহিলার বসতবাড়ি ভাংচুর-আহত-১

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় অসহায় এক বিধবা মহিলাকে বসতবাড়ি হতে উচ্ছেদ করার জন্য বসতবাড়ি ভাংচুর করার ঘটনা ঘটে। এ ঘটনায় সুরুজ্জামান (৭০) নামের এক বৃদ্ধ মহিলা গুরুত্বর আহত হয়েছে। আহত বৃদ্ধ মহিলাকে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর বিকাল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাবেকগুলদি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্য¶দূর্শী সূত্রে জানা যায় ওই এলাকার মৃত বজল আহম্মদের পুত্র নুর“ল আবছার, শেকাব উদ্দিন, আলতাব মিয়া, রহিম মিয়া নেতৃত্বে ৮/১০ জনের একটি সক্রীয় সন্ত্রাসী বাহির্নী একই এলাকার মৃত আহম্মদ আলীর স্ত্রী সুরুজ্জামানের দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসতবাড়ির উপর লোলুপ দৃষ্টি পড়ে।

যার ফলে ঘটনার দিন সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে ওই বৃদ্ধ মহিলার বসতবাড়ি ভাংচুর চালিয়ে ঘরের মালামাল লুটপাট চালায়। এতে বাধা দেওয়ায় ওই বৃদ্ধাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে গুর“ত্বর আহত করে। পরে স্থানীয়রা এসে আহত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা সুরুজ্জামান এ প্রতিবেদককে জানান সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে আমার বসতঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য নানা ধরণের পায়তারা করে আসছিলো এর জের ধরে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটায়।

সে আরো জানায় সন্ত্রাসীরা আমার ঘরে বাক্সে রক্ষিত ৬০ হাজার ৮ শত টাকা এবং জমির বন্ধকী নন জুড়িশিয়াল ২টি ষ্ট্যাম্পসহ মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে সন্ত্রাসীদের বির“দ্ধে পেকুয়া থানায় এজাহার দায়ে করার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে স্থানীয় এমইউপি ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন