পেকুয়ায় ইয়াবাসহ ২ জন আটক

yaba-175x200_1

পেকুয়া সংবাদদাতা :

পেকুয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পেকুয়া থানার পুলিশ পেকুয়া চৌমুহনীর দক্ষিন পার্শ্বে এক চায়ের দোকানে অভিযান চালিয়ে মোহাম্মদ কালু (৩৫) আটক করে।

এ সময় তার নিকট থেকে ৭ টি ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মোহাম্মদ কালু পেকুয়া ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার বজল আহম্মদের পুত্র। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পেকুয়া থানায় মামলা দায়ের কর হয়েছে।

গ্রেফতারকৃত মোহাম্মদ কালু কে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়। সে ইতিপূর্বে আরেকবার বাংলা মদসহ আটক হয়। ভ্রাম্যমান আদালতে এক বছর জেল সাজা দিয়ে জেল পাঠিয়ে দিলেও সে জেল ফেরত হয়ে ব্যপরোয়া হয়ে আবারো মাদক দ্রব্য বিক্রয় করা শুরু করে। অপরদিকে পেকুয়া উপজেলার পেকুয়া চৌমুহনীর দক্ষিনপার্শ্বে ছরওয়ার উদ্দিন বারেক (৩৫) কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। পুলিশ পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠের সামনে রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে। ###

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন