পেকুয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী আটক
পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পেকুয়া থানার এ এস আই খালেদ মোশারফ গোপন সংবাদের ভিত্তিত্বে টইটং গুদিকাটা পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দ আহম্মদ (৩০)কে আটক করে। সে টইটং গুদিকাটা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র।
থানা সূত্র জানায়, ধৃত ছৈয়দ আহম্মদ ডাকাতি, চাঁদাবাজীসহ ডজনখানিক মামলার আসামী। এছাড়া ৬টি মামলায় তার ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘ দিন ধরে তাকে ধরতে পুলিশ হন্য হয়ে খুঁজছিল বলে জানায় পুলিশ।
Facebook Comment

















