পেকুয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি.পেকুয়া:
কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোছাইনের মুক্তির দাবীতে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পেকুয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ১০ অক্টোবর বিকাল ৪টায় শুরু হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারের মাঝখানে  এসে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াছ, বারবাকিয়া ইউনিয়নের সেক্রেটারী মনজুর আলম, পেকুয়া সদরের সভাপতি শফিউল আলম প্রমুখ। নেতৃবৃন্দ আগামী ২৪ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোছাইনকে মুক্তি না দিলে সরকার পতন আন্দোলনের হুশিয়ারি উচ্চারন করেন।

এ দিকে আওয়ামী ছাত্রলীগের কর্মীরা একটি পাল্টা মিছিল বের করেছে  বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এব্যাপারে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী খোরশেদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি পাল্টা মিছিলের কথা অস্বীকার করে বলেন, আগামীকাল পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে তাদের কয়েকজন কর্মী একটি স্বাগত মিছিল করেছে বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন