পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় সিএনজি টেক্সীর লাইনম্যান ও যুবলীগ নেতা আহত

 

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় সিএনজি টেক্সীর লাইন ম্যান ও যুবলীগ নেতা আহত এবং সিএনজি টেক্সী ভাংচুর করার ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া রাস্তার মাথা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে ৫ টায় ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পেকুয়া বাজার থেকে একটি সিএনজি টেক্সী যায়। এ সময় অবরোধকারীরা সি এন জি টেক্সীটি ভাংচুর করে। পরে ওই সি এন জি টেক্সীর ড্রাইভার বিষয়টি লাইনম্যান ও যুবলীগ নেতা জয়নাল আবেদীন (৩৫) কে জানায়।

লাইনম্যান জয়নাল আবেদীন ঘটনার খবর পেয়ে মটর সাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে প্রতিবাদ করতে শুরু করে। এক পর্যায়ে অবরোধকারীরা তাহাকে মারধর করে গুরুত্বর আহত করে।  

স্থানীয়রা এগিয়ে এসে তাহাকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। আহত লাইনম্যান জয়নাল আবেদীন উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার ছাবের আহম্মদের পুত্র।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন