Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ায় পিতার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা হলে ছেলে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মডেল সরকারি স্কুল থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মো. তাওসিফ নামে বিজ্ঞান বিভাগের মেধাবী এক শিক্ষার্থী। পিতার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যান তিনি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নে গোঁয়াখালী এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

জানা গেছে, পেকুয়াস্থ গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নাজেম উদ্দিন (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

এসএসসি পরীক্ষার্থী ছেলে তাওসিফ নির্দ্দিষ্ট সময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় পিতা নাজেম উদ্দিনের মরদেহ বাড়িতে পৌঁছায়। পিতার মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেও পরীক্ষা দেয়ার মনস্থির থেকে পিছিয়ে যায়নি। অবেশেষ পিতার মরদেহ বাড়িতে রেখে ছেলে পরীক্ষা কেন্দ্রে চলে যান।

তাওসিফের চাচা নেজাম উদ্দিন বলেন, আমার ভাই অনেক ভাল মানুষ ছিলেন। শিক্ষাকতা পেশায় নিয়োজিত থেকে মারা গেছেন। ছেলে-মেয়েকে তার আদর্শে মানুষ করেছেন। ছেলে তাওসিফ নিজের ইচ্ছায় পিতার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেছে।

পেকুয়া মড়েল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন বলেন, তাওসিফ খুব মেধাবী ছাত্র। অষ্টম শ্রেণীর পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ও বৃত্তি পেয়েছে। এসএসসিতেও ইনশাল্লাহ ভাল করবে। তার পিতা আর নাই একথা জানার পরও পরীক্ষা দেয়ায় আমরা অনেক খুঁশি। দোয়া করি আমার ছাত্র অনেক বড় হবে।

কেন্দ্র সচিব আবদুল কাদের বলেন, পিতার মৃত্যুর সংবাদটি আমরা পাওয়ার সাথে সাথে পরীক্ষার হলে গিয়ে ছেলের সাথে দেখা করি। চেহেরায় কষ্টের ভাব দেখা গেলেও মনসিকভাবে অনেক শক্তিশালী থাকায় খাতার লিখাতে যতেষ্ট মনোযোগ আছে। ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পিতার মরদেহ বাড়িতে এসএসসি পরীক্ষা দিলো ছেলে, পেকুয়ায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন