পেকুয়ায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু, আহত ১

পেকুয়া প্রতিনিধি::
পেকুয়ায় বজ্রপাতে মা নিহত ও মেয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলাই বিকাল ৩ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী ১ নং ওয়ার্ড এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদূর্শীসূত্রে জানা গেছে ওইদিন বিকালে হঠাৎ প্রচন্ড বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। এসময় ওই এলাকার দিনমজুর রহিমদাদের কাচাঁ মাটি ও ছনের ছাউনি ঘরে বজ্রপাতে আঘাত লাগে এতে রহিমদাদের স্ত্রী গোলচের বেগম(৪০), ও মেয়ে রিমু আক্তার (১৫) আহত হয়। ঘটনাস্থলে গোলচের বেগমের মৃত্যু হয়।

স্থানীয়রা এগিয়ে এসে আহত রিমু আক্তারকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। আহত রিমু আক্তারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চেমেকে প্রেরণ করে। কর্তব্যরত ডাক্তার জানান রিমু আক্তারের শরীর পুড়ে জলসা গেছে।

এদিকে নিহত গোলচের বেগমকে আজ পারিবারিক মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারসূত্রে জানা যায়। স্থানীয় বারবাকিয়া ইউপি’র সদস্য মোঃ ইউনুচ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন