প্রচার-প্রচারণায় জমে উঠেছে পানছড়ির ইউপি নির্বাচন


প্রতীক বরাদ্দের পর পরই পানছড়িতে লেগেছে নির্বাচনী হাওয়া। পাড়া-মহল্লার চা দোকানগুলো যেমনি জমজমাট তেমনি অলি-গলিও মুখরিত আমার ভাই-তোমার ভাই প্রচারনায়।
পাড়ায় পাড়ায় পোষ্টার আর ব্যানার ঝুলানোর পাশাপাশি প্রার্থীরা ঘরে ঘরে নিজের প্রতীক নিয়ে হাজির হয়ে দিচ্ছে নানান প্রতিশ্রুতি। সবাই যেন শেষ হাসিটুকু হাসার অপেক্ষায়। নৌকা প্রতীক ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ২৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৩ ও সাধারণ সদস্য পদে লড়বে ১৪৬ জন।
এবারের নির্বাচনে রসালো খবরের মাঝে বাপ-ছেলে নির্বাচন করার থাকলেও শেষ দিনে ছেলের প্রত্যাহারে উল্টাছড়ির আমেজে কিছুটা ভাটা পড়েছে। তবে ৩নং পানছড়িতে একই ওয়ার্ডে বড় ভাই-ছোট ভাই জমিয়ে তুলবে আপেল আর ফুটবল নিয়ে। উপজেলার ৫ ইউপিতে এবারে মোট ভোটার সংখ্যা ৫২ হাজার। আগামী ৭ ফেব্রুয়ারী ৪৭টি কেন্দ্রেরে ১৬৭টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

















