বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকর্ষিক বন্যায় সড়ক ও ঘরবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাকবলিত অসহায় মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল মাদ্রাসায়। এসব আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন।
বুধবার (২৯ মে) সকাল ১০ টায় সাজেকের বাঘাইহাট এলাকায় এসব খাবার সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারর্প্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভির আহমেদ ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সভাপতি ডা. নাজিম উদ্দীন।
এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক মাচালং সড়ক তলিয়ে গতকাল সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়া ১২০ জন পর্যটক সড়কের পানি নেমে যাওয়ায় ফিরতে শুরু করেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পর্যটকদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন।

















