রাজস্থলী ও কাপ্তাইতে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার

fec-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাঙ্গামাটির রাজস্থলী ও কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জোনের ৩৮ বীর-এর জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ। ইতোমধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কাপ্তাই সেনা জোনের আয়োজনে কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জোন অধিনায়ক।

সভায় জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি জানান, রাজস্থলী ও কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড যেন সংগঠিত না হয়, সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এসময় পাহাড়ে পরিচয়পত্রবিহীন বহিরাগত লোকজনদের নজরদারিতে রাখা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে চলবে এ অভিযান।

সভায় জোন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ও জোনের অপস অফিসার মেজর আরেফিন, ক্যাপ্টেন বায়েজিদসহ রাজস্থলী ও কাপ্তাই উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাজস্থলী, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন