Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বরকল উপজেলার ছোট হরিণা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:

রাঙামা‌টির বরকল উপ‌জেলার ছোটহ‌রিণা থেকে ১টি শর্টগান এবং ৫ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বরকল থানাধীন ধনুবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শর্টগান ও কার্তুজগুলো উদ্ধার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল এর নির্দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ বিজিবি’র সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ধনুবাগ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় টহলদল একটি জুমঘর তল্লাশী করে ১টি শর্টগান এবং ৫ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও রাবার কার্তুজ বরকল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন