বর্ণাঢ্য আয়োজনে পানছড়িতে মহান বিজয় দিবস পালিত
শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এত বড় জমকালো আয়োজন আগে কখনো হয়নি বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজন ছিল বিশাল। এই বিশালাকার আয়োজনে সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন।
পর্যায়ক্রমে উুপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি সভাপতি মো: বেলার হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, জাকের পার্টি, প্রতিবন্ধী কল্যাণ সংঘ, জাবারাং কল্যাণ সমিতি, ট্রাক্টর চালক ও মালিক সমিতিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুজকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আফছানা বিলকিছ ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মোড়ল।
সকাল ১০টা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিদ্বয় মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা, মেডেল ও সম্মননা প্রদান তুলে দেন। বেলা ১২টায় পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এ সময় উপজেলা পরিষদের সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্টান সঞ্চালনা করেন সুলতান মাহমুদ ও রুমেল মারমা। বিকাল ৪টায় এ প্রীতি ফুটবল খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে বলে পানছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।



















