যথাযোগ্য মর্যাদায় দীঘিনালায় বিজয় দিবস উদযাপিত

Dighinala Bijoy Dibas pic

দীঘিনালা প্রতিনিধি (খাগড়াছড়ি):

আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছরের ন্যায় এই বছরও পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি  উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৬টায় ৩১বার তোপধ্বনি দেয় দীঘিনালা থানা প্রাঙ্গনে।  সকাল ৬.৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর ৮.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা খেলার মাঠ প্রাঙ্গনে।

বেলা ১১.৩০ টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিকাল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় মুক্তিযোদ্ধা একাদশ বনাম দীঘিনালা জোন একাদশ । সন্ধ্যা ৬ টায় দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক মনোজ্ঞগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদিকে দীঘিনালা সেনা-জোনে প্রীতিভোজনের আয়োজন করে এতে সাময়িক-বেসাময়িক উদ্ধতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক,জন-প্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের প্রধান দুই রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে পরে তাদের নিজস্বভাবে দিবসটি পালন করে। দিবসটি উদযাপনের সার্বিক সহযোগিতায় ছিল দীঘিনালা জোন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন