উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

IMG_5052
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করছে খাগড়াছড়িবাসী। সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, লালসবুজ মিশ্রিত পোশাক পরিধান, দলবদ্ধভাবে বর্ণাঢ্য র‌্যালী, কুচকাওয়াজ, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহে বিজয়ের গানের মধুর ধ্বনিতে মুখরিত হয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনসহ প্রশাসনের কড়া নিরাপত্তায় খাগড়াছড়িতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় উল্লাসে মেতে উঠেছে পুরো খাগড়াছড়ি জেলাবাসী। পুষ্পমাল্য নিয়ে ভীড় জমেছে শহীদ মিনারগুলোতে।

দিবসের শুরুতে শীতের কুঁয়াশার তীক্ষ্ণ ধোয়াচ্ছন্ন উদিত সূর্যের বিজয়ের হাঁসি মাখা কিরণ খাগড়াছড়ির মাটিতে উঁকি দেওয়ার পরই দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ভোর ৬টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ কলেজ রোডস্থ বিজয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পন করে।

প্রশাসনিকভাবে পুষ্পমাল্য অর্পনের পর পর শুরু হয় বিজয় উল্লাসিত লোকজনের ভীড়। ভোর ৬টা থেকে শুরু হয়ে জেলার অসংখ্য সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ । সর্বশেষ সকাল সাড়ে ৯টায় জেলা বিএনপি’র বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহীদ জিয়া স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে পুষ্পমাল্য অর্পন পর্ব ইতি টানে।  র‌্যালীটি জেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে শুরু হয়ে কলেজ রোডস্থ বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ শহীদ জিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে নেতাকর্মীবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অপরদিকে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের করে আদালত সড়স্থ খাগড়াছড়ি টাউনহলস্থ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে কলেজ রোডস্থ বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিজয় দিবস উপলক্ষে সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ সহ জেলা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা কর্মসূচী পালন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন