বাংলাদেশের জন্য ২০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের


বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। এছাড়া, কানাডার ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।
বাংলাদেশ ও কানাডার পাশাপাশি একাধিক দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি নতুন নির্বাহী আদেশে সই করেছেন এবং হোয়াইট হাউজ জানিয়েছে, এই নতুন শুল্ক মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর হবে।
তবে কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচি বদলেছে।
বাংলাদেশের জন্য ২০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, কানাডার হার বৃদ্ধিসহ আরও যেসব পরিবর্তন এলো
আগে বলা হয়েছিলো, পহেলা অগাস্টের মাঝে চুক্তি না হলে শুল্ক কার্যকর হবে। কিন্তু এখন ৭০টির বেশি দেশের জন্য নতুন “পারস্পরিক শুল্ক” আগামী সাত দিনের মধ্যে চালু হবে।
কিন্তু এখানে আবার বিশেষ কিছু নিয়ম রাখা হয়েছে।

















