বাংলাদেশ-মিয়ানমার পতাকা বৈঠকে ৭ বন্দী বিনিময়

image_1642.bangladesh+myanmar1h

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার ব্যাটালিয়ন কমাণ্ডার পর্যায়ের এক পতাকা বৈঠক মঙ্গলবার সকালে মিয়ানমার সীমান্ত সংলগ্ন ঘুমধুমে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দু’দেশের ৭ বন্দীকে নিজ নিজ দেশের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় বাংলাদেশে সাজা শেষে মুক্তি পাওয়া ৫ মিয়ানমার নাগরিককে হস্তান্তর করা হয়েছে। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দানকারী কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খালিদ হাসান জানান, দ্বি-পাক্ষিক এ বৈঠকটি আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৈঠকে বাংলাদেশে সাজাশেষে মুক্তি পাওয়া ৫ মিয়ানমার নাগরিককে তাদের দেশে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মিয়ানপক্ষও দুই বাংলাদেশী বালককে ফেরত দিয়েছে। বৈঠকে মিয়ানমারের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সেদেশের ইমিগ্রেশন হেডকোয়াটারের ডেপুটি ডাইরেক্টর চ নাইন ও পুলিশ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মুয়ে ঞ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন