বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষের পদত্যাগ

fec-image

যৌন হয়রাণী বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট (বিএসপিআই) এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার অবশেষে পদত্যাগ করেছেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে তিনি নিজ কার্যালয়ে পদত্যাগ করেন।

এর আগে গত দু’দিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ৫২ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রাণীর অভিযোগে প্রতিষ্ঠানটির উড বিভাগের জুনিয়ন ইন্সটেক্টর এজাবুর আলম এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, আজ সকালে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (পিআইডব্লিউ) এ. ওয়াই. এম, জিয়াউদ্দীন আল মামুন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলমকে বিএসপিআই হতে প্রত্যাহার করে কারিগরি শিক্ষা বোর্ডে সংযুক্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন