বাইশারীতে এক উপজাতীয় তরুণী ৫ দিন ধরে নিখোঁজ

nikhoj
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে এক উপজাতীয় তরুণী তার সন্তানকে বাড়িতে রেখে ৫ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই তরুণী হলেন ঈদগড় হেডম্যান পাড়াস্থ মংচিং থোয়াই মার্মার স্ত্রী ক্রাজাই প্রু মার্মা (২৩)। এ ব্যাপারে গত ২১ মার্চ নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডাইরী করেছেন নিখোজ তরুণীর পরিবার। সাধারণ ডাইরী নং- ৮০৩।

জানা যায়, গত ১৮ মার্চ দুপুর অনুমান ২ টার সময় ঈদগড় বাজারে যাওয়ার কথা বলে সন্তানকে নানীর বাড়িতে রেখে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ওই তরুণী বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে। কিন্তু ৫ দিন অতিবাহিত হলেও নিখোঁজ তরুণী বাড়িতে ফিরে আসেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় ওই তরুণী লাল গেঞ্জি ও লাল থামি পরা অবস্থায় ছিল। তার উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা।

এদিকে নিখোঁজ তরুণীর চাচা ক্যাচিংমং মার্মা জানান, নিখোঁজ ক্রাজাই প্রু মার্মা ধর্মান্তরিত হয়ে লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার বাসিন্দা মোক্তার আহমদের পুত্র জামাল উদ্দিনের বাড়িতে রয়েছে মর্মে খবর পাওয়ায় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারকে লিখিতভাবে অবহিত করেছেন।

বর্তমানে মা’কে হারিয়ে ২ বছরের শিশুটির অবস্থা করুণ। পাশাপাশি পরিবারের সদস্যদের মাঝেও নানা ধরনের আতংক বিরাজ করছে। পরিবারের সদস্যরা নিখোঁজ ওই উপজাতীয় তরুণীকে শীগ্রই ফিরে পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন