বাইশারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ করাত কলসহ ৪ ব্যবসায়ীকে জরিমানা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ করাত কলসহ ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক তাদের জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট উপজেলা ভূমি কমিশনার ইসরাত জাহান ইতু এ অভিযান পরিচালনা করেন।

ব্যবসায়ীরা হলেন, জাহাঙ্গীর ম্যাচ, মালিক বাচা মিয়া, খাবারে অনিয়মের কারণে তাকে নগদ ২ হাজার টাকা, রাশিয়া জাল বিতান, মালিক নিজাম উদ্দিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকার কারণে ১৫ শত টাকা বনফুল ফার্মেসী মালিক রুহুল আমিন মেয়াদোত্তীর্ণ ওষুধের কারণে ৫ হাজার টাকা ও লাইসেন্সবিহীন অবৈধ করাত কলের মালিক সাব্বির আহমদকে করাত কলের কোন প্রকার কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাদের নিকট থেকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায় করায় তাদেরকে কারাদণ্ড মওকুফ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট (ভূমি) ইসরাত জাহান ইতু।

তিনি বলেন, প্রথমবারের মত সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আগামীতে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

তিনি উপস্থিত সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রচলিত আইন মেনে চলে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বাইশারী পুলিশ প্রশাসন, সাংবাদিক বাইশারী বাজার কমিটির সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন