বাইশারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১২০ জন দুঃস্থ মানুষের কাছে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানী, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি অফিসার রফিকুল আলম, পরিষদ সচিব শাহাজাহান, মহিলা সদস্য নুরজাহান, ইউপি সদস্য আবু তাহের, নুর মোহাম্মদ পুতুন প্রমুখ।
Facebook Comment

















