বাঘাইছড়িতে মেয়র পদে আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেয়র পদে মেয়র পদে আজিজুল রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বাছাই পর্বের শেষ দিনে প্রার্থিতা বাতিল ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা রির্টারিং কর্মকর্তা মো. সাইদুর রহমান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা মেয়র পদে ০৩ জন মনোনয়ন পত্র জমা দেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জমির হোসেন, স্বতন্ত্র মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দল (অনিবন্ধিত) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। শেষ দিনের বাছাই পর্বে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়।
এছাড়াও সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ১৭১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৫৮২০ জন , নারী ভোটার ৫৩৫১ জন। তবে তৃতীয় লিঙ্গের কোন ভোটার নেই। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩টি। মোট ভোট কেন্দ্র ০৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ০৫টি বলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়।
চলতি বছরের ১৫ জুন রাঙামাটির সবচেয়ে দুর্গম ও সম্ভাবনাময়ী উপজেলা বাঘাইছড়ি পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে আপিল দায়ের, ২৩ থেকে ২৫ মে আপিল নিষ্পত্তি, ২৬ মে মনোনয়ন প্রত্যাহার , ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

















