বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

“প্রবীণের প্রত্যাশাই আমাদের ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কয়েকশ প্রবীণ ব্যক্তির অংশগ্রহণে এ র‌্যালি বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।

বান্দরবান জেলা প্রশাসক কে. এম. তারিকুল ইসলামের নেতৃত্বে উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজ সেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও মাসিক চিম্বুক সম্পাদক মোঃ বাদশা মিঞা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি, প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক সুগতপ্রিয় বড়ুয়া প্রমূখ।

এছাড়াও ইকোডেভেলপমেন্ট, তৈমু, হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন গ্রাউসসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ, জেলার গণ্যমান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশ নেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
সভায় বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রবীণদের প্রত্যাশা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন