বান্দরবানে ইয়াবাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে চার ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জেলা সদরের গোয়ালিয়াখোলা এলাকা থেকে বুধবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আবুল মঞ্জুরের ছেলে জাহেদ আলম (২৬), চট্টগ্রামের পটিয়ার আহম্মেদ হোসেনের ছেলে তৈয়ব আলী (২৩), সালাম আহম্মেদের ছেলে মামুনুর রহমান (২৮), সাতকানিয়ার ইব্রাহিমের ছেলে ইসমাঈল (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪টি ইয়াবাসহ তাদের আটক করে। ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।
Facebook Comment



















