বান্দরবানে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির-জেএসএস একাধিক প্রার্থী: ২৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

upazila-election-logo

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের সদর ও আলীকদম চতুর্থ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেযারম্যান পদে ২৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা কালেক্টর ভবনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত জামান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীদের মধ্য আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জেএসএস এবং দলের বিদ্রোহী ও স্বতন্ত্র রয়েছে। তবে এ দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও জেএসএস সমর্থীত একাধিক প্রার্থী থাকায় বেকাদায় রয়েছে দলগুলো।

নির্বাচন অফিস ও রাজনৈতিক দলের সূত্রে জানা যায়, বান্দরবান সদর ও আলীকদম দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৯ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আব্দুল কুদ্দুছ (মোটর সাইকেল) বিএনপি বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম (দোয়াত কলম) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ক্য সা প্রু মারমা (ঘোড়া) জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত উইন মং জলি (আনারস) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় বিএনপি সমর্থিত ক্যহ্লাউ চৌধুরী (তালা) আওয়ামীলীগ সমর্থিত জামাল উদ্দিন চৌধুরী (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত তিংতিং ম্যা (ফুটবল) জনসংহতি সমিতির ওয়াইচিং প্রু মারমা (সলাই মেশিন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আবুল কালাম (দোয়ত কলম), (বর্তমান জেলা বিএনপির সদস্য) বিএনপি বিদ্রোহী প্রার্থী ফরিদ আহম্মদ (মটর সাইকেল) আওয়ামীলীগ সমর্থিত জামাল উদ্দিন (কাপ পিরিচ) জেএসএস সমর্থীত চাহ্লা মং মারমা (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মিংখিং মারমা ঘোড়া প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোহাম্মদ রিটন (তালা) জামায়াত সমর্থিত আবদুল মতলব মান্নান (বই) আওয়ামীলীগের প্রার্থী মংফুঞোয়াই মারমা (মাইক) বিএনপি সমর্থীত সালাহ উদ্দিন (টিউবওয়েল)বিএনপি সমর্থীত আহম্মদ হোসাইন (চশমা) জেএসএস সমর্থীত কাইনথপ ম্রো টিয়া (পাখি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত শিরিনা আক্তার (প্রজাপ্রতি) আওয়ামীলীগ সমর্থীত রোজিনা আক্তার (ফুটবল) আওয়ামীলীগের বিদ্রোহী ব্যরী মারমা (পদ্ম ফুল) এবং স্বতন্ত্র প্রার্থী মোসাম্মৎ সাজেদা বেগম হাঁস প্রতীক পেয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন