বান্দরবানে দিনব্যাপী ডিজিটাল মেলা

Bandarban dijata

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানে দিনব্যাপী ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে  মেলার পাশাপাশি সেমিনার ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে বান্দরবার জেলা প্রশাসন। রবিবার শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ডিজিটাল মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এমসয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলা স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী বেসরকারী ১৭ স্টল স্থান পেয়েছে। পরে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে ডিজিটাল মেলার সেমিনার করা হয়। বিকালে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে ডিজিটালের পক্ষে বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন