বান্দরবানে পালিত হয়েছে ইস্টার সানডে


নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে।
আজ রবিবার (৫ এপ্রিল) সকালে শহরে ফাতিমা রানী ক্যাথলিক গীর্জায় যীশু খ্রীষ্টের গুণ কীর্তনে প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন, বান্দরবান ফাতিমা রাণী ধর্মপল্লী ক্যাথলিক গীর্জার সহকারী পাল-পুরোহিত ফাদার জেরম সুটিং, সিএসসি।
সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে সুখ শান্তির প্রত্যাশা করে সকলে।
ইস্টার সানডে হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও আনন্দঘন উৎসব, যা গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশু খ্রিষ্টের পুনরুত্থান বা বেঁচে ওঠাকে স্মরণ করে পালিত হয়।
জেলার লুসাইবাড়ি ব্যাপটিস গীর্জা, কালাঘাটা ত্রিপুরা পাড়া গীর্জা, চিম্বুক পাহাড়ের বম ও ত্রিপুরা সম্প্রদায়ের পাড়ারসহ বিভিন্ন গীর্জা ও চার্চ গুলোতে এই উৎসব নানা আয়োজনে পালিত হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বী নারী পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে প্রার্থনা ও গুণকীর্তনে অংশ নেয়।

















