বান্দরবানে বসছে চিত্রশিল্পীদের মিলনমেলা

Bandarban Art-8.4.20174

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে সার্ক দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্ক আর্টিস্ট ক্যাম্প ২০১৪।
সংশি¬ষ্ট সূত্র জানান, জেলা শহর থেকে চার কিলোমিটার দুরে নীলাচল পর্যটন কেন্দ্রে বুধবার সার্কভুক্ত দেশের চিত্রশিল্পীদের নিয়ে এ মিলনমেলা বসবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করবেন।

সার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ‘প্রকৃতির সঙ্গে সংহতি, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিত’- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান,সহ সার্কভুক্ত আটটি দেশের ৪৭ জন নবীন-প্রবীণ শিল্পী অংশ নেবেন এ আর্ট ক্যাম্পে। সাংস্কৃতিক সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, প্রকৃতির সঙ্গে হৃদ্য ও সম্পৃক্ততা গড়ার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো সার্ক আর্টিস্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সার্ক দেশসমূহের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও শিল্পের বিনিময় এই ক্যাম্পের উদ্দেশ্য।

আর্টিস্ট ক্যাম্পে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন চিত্রশিল্পী আবদুশ শাকুর শাহ, নজরুল ইসলাম, যুবরাজ জায়েদ এ চৌধুরী, দুলাল চৌধুরী গাইন, বিশ্বজিৎ গোস্বামী, কে এম এ কাইয়ুম, সিদ্ধার্থ তালুকদার আহম্মেদ, শামসুদ্দোহা, আতিয়া ইসলাম, নাসিমা খানম কুইনি, শায়েলা শারমীন ও তাসলিমা আখতার বাঁধন।

এছাড়া, শ্রীলঙ্কা থেকে আটজন, মালদ্বীপ থেকে চারজন, নেপাল থেকে পাঁচজন, ভুটান থেকে ছয়জন, পাকিস্তান থেকে ছয়জন, আফগানিস্তান থেকে একজন ও ভারত থেকে ছয়জন চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশ নেবেন।
এ ক্যাম্পে একক শিল্পকর্ম অঙ্কনের পাশাপাশি ৩০ ফুট বাই ৬ ফুট ক্যানভাসে সম্মিলিতভাবে চিত্রাঙ্কন করবেন সার্কভুক্ত দেশের শিল্পীরা। এই আয়োজনে আঁকা চিত্রগুলো নিয়ে ১৩ থেকে ১৮ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ বলেন, এই আয়োজনকে সামনে রেখে নীলাচলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০১১ সালে প্রথম ও দ্বিতীয় সার্ক আর্টিস্ট ক্যাম্প শ্রীলঙ্কার কলম্বোয়, ২০১৩ সালে তৃতীয় ক্যাম্প মালদ্বীপের কুদা বান্দোস দ্বীপে অনুষ্ঠিত হয়। চতুর্থবার বান্দরবানে আয়োজন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন