Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হলো মাসব্যাপী কঠিনচীবর দানোৎসব

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিনচীবর দানোৎসব। শুক্রবার সকালে এই পিন্ডদান অনুষ্ঠিত হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বড়ুয়া সম্প্রদায়ের ভিক্ষুসহ বিপুল সংখ্যক দায়ক-দায়িকা তিনমাস বর্ষাবাসের পর গত পূর্ণিমা থেকে কঠিনচীবর দানোৎসব শুরু করেন। জেলার ৭টি উপজেলায় পাড়ায় পাড়ায় ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে ছিল মাসব্যাপী এ উৎসের শেষ দিন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে রাজারমাঠ প্রাঙ্গনে প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে নির্মিত বর্ণাঢ্য পিন্ডদান অনুষ্ঠানে শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারের তিন শতাধিক ভিক্ষু পদযাত্রা করেন এবং তারা পিন্ডদান অনুষ্ঠান থেকে রকমারী দান গ্রহণ করেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং তার সহধর্মীনি মেহ্লা প্রুসহ সর্বস্তরের বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ দান উৎসর্গ করেন।

পিন্ডদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অংশৈপ্রু চৌধুরী এবং স্থানীয় পাহাড়ি নেতৃবৃন্দরা। প্রতিবছরের মত এবারও পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শহরে কঠিনচীবর দানোৎসব শেষে পিন্ডদান করা হয়। কথায় আছে দানে উওম ফল লাভ করা যায় তাই জগৎতের কল্যাণে সকল মানুষের মঙ্গল ও শান্তি লাভের আশায় আজ পিন্ড দানের মাধ্যমে এক মাসব্যাপী পিন্ডদানের সমাপ্তি হল। দলে দলে ভক্তবৃন্দ সাধু সাধু ধ্বনিতে তাদের গুরু ভান্তেদের পিন্ড প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন