অভিযোগ তীর আ.লীগ বিরুদ্ধে

বান্দরবানে রাতের আধারে বিএনপি অফিস ভা/ঙচু/র

fec-image

বান্দরবান পৌর এলাকার রাতের আধারে বিএনপি জিয়া স্মৃতি সংসদ অফিস ভা/ঙচু/র চালিয়েছে দূর্বত্তরা। এঘটনায় বিএনপি নেতারা অভিযোগে তীর ছুড়েছেন আ.লীগ সংগঠনের বিরুদ্ধে। বিএনপি নেতৃবৃন্দ বলছেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা অফিসটিতে হা/ম/লা চালিয়েছেন। এঘটনায় জড়িতদের আইনে আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নয়ত তারা (বিএনপি) বৃহত্তর আ/ন্দো/লনের কর্মসূচি দেবেন।

সোমবার রাতে আর্মিপাড়া ৭নং ওয়ার্ডের বিএনপি অফিসে ভা/ঙচু/রের ঘটনা ঘটে।

এসময় অফিসের আসবাবপত্র, টিভি, জানালার কাচ ভে/ঙে ফেলার পাশাপাশি বিভিন্ন জিনিস নষ্ট করে দুবৃত্তরা। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো তা জানা না গেলেও বিএনপি নেতৃবৃন্দরা এই ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ করছে।

এদিকে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জড়িতদের আইনে আওতায় আনা পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাদিকুর রহমান জুয়েল ও শামীম হোসেন জানান, আওয়ামীলীগের নেতাকর্মীরা রাত গভীরে এসে অফিসটিতে হা/মলা চালিয়েছে। এঘটনায় জড়িতদের আইনে আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নয়ত আমরা বৃহত্তর আ/ন্দো/লনের কর্মসূচি ডাক দেয়া হবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন