বান্দরবান সীমান্ত থেকে ১৬ রোহিঙ্গাকে পুশব্যাক

 

স্টাফ রিপোর্টার :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৬ মায়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটকের পর শনিবার বিকেলে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজার সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ও তুমব্রু বিওপির সীমান্ত এলাকা থেকে ১৬ জন অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করে। বিকেলে তাদেরকে নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠিয়েছে।

আরো জানা গেছে, উক্ত রোহিঙ্গাদের আটকের পর সংশ্লিষ্ট বিওপি কর্তৃক প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা প্রদান করার পর তাদেরকে নিরাপদে স্বদেশে ফেরত পাঠানো হয়। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন