Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বির্তকিত ভূমি কমিশন বাতিলের দাবীতে বান্দরবানে হরতাল চলছে

Bandarban pic-1, 10.8
স্টাফ রিপোর্টার:
বির্তকিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে বান্দরবানে হরতাল চলছে। জেলার পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, জাগো বাঙ্গালী পরিষদ,পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে হরতাল পালন করছে। তাদের ডাকে স্বর্তস্পুর্ত ভাবে হরতাল পালন করছে স্থানীয়রা।

বুধবার সকাল থেকে জেলার প্রবেশদ্বার সুয়ালক, রুমা স্টেশন, বালাঘাটা ও কালাঘাটা এলাকায় বৃষ্টি অপেক্ষা করে পিকেটিং করতে দেখা গেছে। এছাড়া শহরের ধনেশ চত্ত্বর ও ট্রাফিক মোড় এলাকায় পাঁচ সংগঠনের নেতা কর্মীদের স্বর্তস্পুর্ত ভাবে পিকেটিং করতে দেখা গেছে। হরতালের সমর্থনে শহরের দোকান-পাট বন্ধ রয়েছে।

এদিকে সকল থেকে দুর পাল্লার কোন যাত্রীবাহী গাড়ী বাসস্টেশন থেকে ছেড়ে যায়নি এবং কোন গাড়ী প্রবেশ করতে পারেনি। একই সাথে বান্দরবান-রুমা-থানছি ও বান্দরবান-কাপ্তাই সড়কে কোন যানবাহন চলাচল করতে পারেনি।

বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে চলছে প্রতিবাদ সভা। সভায় বক্তারা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পার্বত্য তিন জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মকভাবে হরতাল চলছে। এরপরও সরকার দাবি না মানলে পরবর্তীতে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তরা বলেন, অবিলম্বে মন্ত্রিপরিষদে অনুমোদিত বির্তকিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিল না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এই আইনের কারণে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ভূমি থেকে উচ্ছেদ হতে হবে। এছাড়া জেএসএস পার্বত্য চট্টগ্রামকে জুম্ম ল্যান্ড বানিয়ে বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন