বিশ্বকাপের আগে মেসির চোট, উদ্বেগে আর্জেন্টিনা শিবির

fec-image

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির মাঠ ছাড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা শিবিরে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে উরুতে অস্বস্তি অনুভব করে ৭২তম মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যাওয়ায় সমর্থকদের মনে শঙ্কা আরও বেড়ে যায়।

তবে পরিস্থিতিকে গুরুতরভাবে দেখছেন না মায়ামির কোচ গুইলের্মো হয়োস। ম্যাচ শেষে তিনি জানান, “আমাদের কাছে কোনো ইনজুরির তথ্য নেই। সে শুধু ক্লান্ত ছিল। মাঠ ভারী ছিল, তাই ঝুঁকি নেওয়া হয়নি।”

যদিও আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। ইএসপিএন আর্জেন্টিনার বুয়েন দিয়া অনুষ্ঠানে আলোচকরা জানান, বিষয়টি প্রথমে যতটা সাধারণ মনে হয়েছিল, বাস্তবে তা নাও হতে পারে। মেসির প্রকৃত অবস্থা জানতে দ্রুত এমআরআই স্ক্যান করানো হবে বলেও জানানো হয়।

সাংবাদিক মার্টিন আরেভালো বলেন, “পরীক্ষার পরই বোঝা যাবে আসলে কী হয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই, কারণ জাতীয় দলের জন্য মেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেখে মনে হচ্ছে মাংসপেশিতে কিছুটা সমস্যা থাকতে পারে।”

মাঠ ছাড়ার সময় মেসির আচরণ নিয়েও আলোচনা চলছে। কেউ মনে করছেন তিনি ব্যথার চেয়ে বেশি বিরক্ত ছিলেন, আবার কারও মতে সবসময় ক্যামেরার নজরে থাকায় নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করছিলেন তিনি।

এখন সবকিছুই নির্ভর করছে মেডিকেল পরীক্ষার ফলাফলের ওপর। বিশ্বকাপ সামনে রেখে মেসির শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন