বিশ্ববিদ্যালয় স্টাফদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে : সাদিক কায়েম

fec-image

বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভিপি প্রার্থীদের নিয়ে এক উন্মুক্ত সংলাপে অংশ নিয়ে তিন এই মন্তব্য করেন।

তিনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার স্টাফ আছেন তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওয়ায় আনতে হবে। তাদের কাজ কী, অনেকেই অফিসে এসে রাজনীতি করেন, স্টাফ কোয়ার্টার আছে সেগুলো ভাড়া দেন। তারা বিশ্ববিদ্যালয়ের এক একজন লর্ড, একেক জন নবাব, তাদের তদারকি করার যেন কেউ নেই। মূলত দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় তদারকি কিংবা জবাবদিহিতার জায়গাগুলোতে ছাত্র প্রতিনিধি না থাকায় তাদরে দ্বারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শতবর্ষ অতিক্রম করলেও শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলোর কোনো টেকসই সমাধান হয়নি। বিশেষ করে আবাসন সংকট এখনো প্রকট। আমরা দায়িত্ব পেলে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন করব, যাতে আবাসন সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব হয়। আমরা কার্যকরী প্ল্যান তৈরি করব।

সাদিক আরও জানান যে, তারা তাদরে নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। যা কিউআর কোডে তাদের ওয়েবসাইটে সবাই দেখতে পারছেন।

তিনি বলেন, সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই দায়িত্ব পেলে নীতি নির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন